সুন্নতে নববীর বাস্তব নমূনা ও যিকরুল্লাহর প্রাণকেন্দ্র
জামিয়া শাইখুল ইসলাম হোসাইন আহমাদ মাদানী রহ.
মুসলিম বিশ্বের আধ্যাত্মিক রাহবার, ব্রিটিশ বিরোধী সংগ্রাম ও ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম রাহবার, শাইখুল আরব ওয়াল আজম মাওলানা সাইয়্যিদ হোসাইন আহমাদ মাদানী রহ. এর নামে প্রতিষ্ঠিত ফেনীর অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শাইখুল ইসলাম হোসাইন আহমাদ মাদানী রহ.।
দারুল উলুম দেওবন্দের উসূল ও মাদানী রহ. এর চিন্তাধারায় প্রতিষ্ঠিত ফেনীর এই কওমী মাদরাসাটির ২০১৬ সালে ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও দোয়া করেন মাদানী রহ. এর সুযোগ্য সাহেবজাদা সাইয়্যিদ আরশাদ মাদানী দা.বা.। বর্তমানে ফেনী শহরে এই দ্বীনি প্রতিষ্ঠানের রয়েছে ৪২ শতাংশ ভূমি। ফেনী শহরের উত্তর মুখ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর স্টার লাইন সিএনজি স্টেশান সংলগ্ন উক্ত ভূমি উন্নয়ন ও গৃহ নির্মাণ কার্যক্রম চলমান।
জামিয়ার উদ্দেশ্য ও লক্ষ্য
- (ক) আরবী ও দ্বীনি ইলম সমূহ তথা কুরআন মাজীদ, হাদীস শরীফ, ফিক্বাহ, আক্বাইদ ও ইলমে কালাম এবং দ্বীনি ইলমস মূহের সহায়ক ইলম সমূহ যথা উসুলে তফসীর, উসুলে হাদীস, উসুলে ফিকাহ, আরবী আদব, বালাগাত, নাহব, সরফ, মানতিক, ফালসাফা ইত্যাদি শিক্ষাদান।
- (খ) দ্বিতীয় পর্যায়ে এমন সব আধুনিক ও পুরাতন ইলম শিক্ষাদান করা যা আরবী ভাষায় জ্ঞানার্জন অথবা দ্বীন ইসলাম প্রচারের সহায়ক ও পরিপূরক বলে বিবেচিত হয়। যথা বাংলা, ইংরেজী, ফার্সি, গণিত, ইতিহাস, পৌর বিজ্ঞান, রাজনৈতিক বিজ্ঞান, অর্থনীতি ও ইংলিশ স্পোকিং ইত্যাদি।
- (গ) শিক্ষার্থীদের কর্মজীবনে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী নাগরিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্যে কুটির শিল্প, কারিগরী ও চিকিৎসা বিদ্যা শিক্ষাদান এবং আর্ত ও দুস্থ মানুষের সেবার প্রেরণা সৃষ্টির উদ্দেশ্যে জামিয়া সংলগ্ন একটি দাতব্য চিকিৎসালয়ের ব্যবস্থা করা।
- (ঘ) লিখনী ও বক্তৃতার মাধ্যমে ইসলাম প্রচার ও দ্বীনি মূল্যবোধ ও সংরক্ষনের মহান দায়িত্ব আনজাম দেয়ার ব্যবস্থা করা। দ্বীনি তালীম ও তাবলীগের মাধ্যমে মুসলিম সমাজে ইসলামের স্বর্ণযুগ তথা ‘খাইরুল কুরুন’ এবং অতীতের বুজুর্গানে দ্বীনের অনুসরণ ও অনুকরণে ইসলামী আখ্লাক, আমল ও দ্বীনি প্রেরণা সৃষ্টি করা। যেহেতু হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব দা. বা.এর শিক্ষাদান পদ্ধতি দেশের বিজ্ঞ ওলামায়ে কেরামের নিকট স্বীকৃত হয়েছে তাই আমরা তাঁর পদ্ধতি অবলম্বন করেই চলছি।
- (ঙ) ইসলামী ইলমসমূহের সুগভীর জ্ঞান সম্পন্ন আলেম তৈরীর উদ্দেশ্যে গবেষণাগারের ব্যবস্থা করা এবং বক্তৃতা ও লিখনীর মাধ্যমে সর্বস্তরের মানুষের নিকট ইসলামী আদর্শ তুলে ধরার উদ্দেশ্যে প্রশিক্ষণ কোর্স চালু করা।
- (চ) ইলমে দ্বীনের প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মাদরাসা ও মক্তব প্রতিষ্ঠা করা এবং প্রতিষ্ঠিত মাদরাসা ও মক্তবের শিক্ষার মান উন্নত করার উদ্দেশ্যে জামিয়ার সাথে সংযুক্ত করা। বিভিন্ন স্থানে ইসলামী পাঠাগার কায়েম করা ও সাধ্যমত তাদের সাহায্য করা।
- (ছ) ইউরোপ, আমেরিকাসহ, পুরো বিশ্বে দ্বীনের তা’লীম ও তাবলীগের জন্য ইংলিশ স্পোকিং, অনলাইন সেবা এর বিশেষ ব্যবস্থা করা।